কানে সেরা সুবেশী `জেমস বন্ড' ক্রেইগ
ফ্রান্সের কান চলচ্চিত্র উত্সবে জড়ো হওয়া তারকাদের জাঁকজমক আর পোশাকের জেল্লা নিয়ে এখন বিশ্বের সংবাদমাধ্যমগুলো মিডিয়া সরগরম। হবেই না বা কেন! চলচ্চিত্র বিশ্বের সব রথী মহারথী আর নক্ষত্ররাই তো এখন কান আলো করছেন। তঁাদের সব আকর্ষণীয় পোশাকের জেল্লায় যেন এ বলে আমায় দেখ তো ও বলে আমায়। হলে হবে কি, শেষ পর্যন্ত সবাইকে ডিঙিয়ে সেরা সুবেশীর খেতাবটি কিন্তু পেয়েছেন `জেমস বন্ড' ড্যানিয়েল ক্রেইগ।যুক্তরাজ্যের ডেইলি স্টার এক খবরে জানিয়েছে, ৪৪ বছর বয়সী জেমস বন্ড তারকা ড্যানিয়েল ক্রেইগের পরিচ্ছদের ধারেই এবারের এ শিরোপাটি গেছে তঁার দখলে, আর মেন ইন ব্ল্যাক ছবির উইল স্মিথ পেয়েছেন ক্রেইগের ঠিক পরের অবস্থানটি। অর্থাত্ দ্বিতীয়।ছবিতে জেমস বন্ডের চরিত্রে অভিনয়ের জন্যই ক্রেইগকে সব সময় দুর্দান্ত সব সু্যট আর পোশাক পরতে হয়েছে। আর সত্যি করে বললে ভোটাভুটির ক্ষেত্রে `জেমস বন্ড' ছবিটিই যে ক্রেইগকে এগিয়ে দিয়েছে সে কথা বলাই বাহুল্য। এদিকে সেরা সুবেশীর তৃতীয় স্থানটি পেয়েছেন ডার্ক নাইটের হিথ, `পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' খ্যাত অভিনেতা জনি ডেপ তঁার চার্লি অ্যান্ড দ্য চকোলেট ফ্যাক্টরি ছবিটির কল্যাণে হয়েছেন চতুর্থ, আর অভিনেতা জিম ক্যারি হয়েছেন পঞ্চম সুবেশী তারকা।আয়নার সামনে দঁাড়িয়ে প্রতিবিম্বকে ড্যানিয়েল ক্রেইগ এ জন্য বলতেই পারেন-ধন্যবাদ, বন্ড। কারণ শেষ পর্যন্ত জেমস বন্ডের কল্যাণেই তো ড্যানিয়েল ক্রেইগ এবারের কানের `বেস্ট ড্রেসড স্ক্রিন স্টার' হয়েছেন।